মায়ের ভালোবাসায় জীবন জুড়ায়

মায়ের ভালোবাসায় জীবন জুড়ায় 

নীল আকাশে যেন মায়ের মুখ,

অসীম স্নেহে মেলে তার বুক।
দিনের আলোয় শান্তির গান,
রাতে জাগে তার মমতার বান।

মায়ের কোলে শান্তি যে পাই,
দুঃখের মেঘে চোখে জল নাই।
তারই ছোঁয়ায় সব ব্যথা হারায়,
মায়ের ভালোবাসায় জীবন জুড়ায়।

মা তো আকাশ, মা তো ধরণী,
মা ছাড়া পৃথিবী হয় যেন শুন্যগণি।
তারই ছায়ায় জন্ম নিয়েছি,
জীবনটাকে তারই দানে পেয়েছি।

মাকে নিয়ে কথা কি বলা যায়?
মায়ের ঋণ তো কেউ শোধ করতে পারে না হায়।
তবু কলম চলে, শব্দেরা বাঁধে গান,
মায়ের মমতায় পূর্ণ এই প্রাণ।



Comments