- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
যুবদল নেতার বাবাকে হত্যা
আসামিদের সঙ্গে পুলিশের ভিডিও, সড়ক অবরোধ করে বিক্ষোভ
রাজশাহীর পবায় এক সপ্তাহ আগে যুবদলের সাবেক এক নেতার বাড়িতে গুলি করে দুর্বৃত্তরা। এতে ওই নেতার বাবা মারা যান। ওই ঘটনায় হওয়া মামলার আসামিদের পুলিশের সঙ্গে দেখা যাচ্ছে, এমন একটি ভিডিও দেখার পর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন যুবদলের নেতা-কর্মীরা।
আজ বুধবার সন্ধ্যা ছয়টা থেকে সাতটা পর্যন্ত রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) বিমানবন্দর থানার সামনে রাজশাহী-নওগাঁ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ ঘটনায় তদন্তে সহযোগিতার আশ্বাস পেয়ে নেতা-কর্মীরা পরে মহাসড়ক ছেড়ে দেন।
এর আগে ১৪ জানুয়ারি মধ্যরাতে পবার ভুগরইল গ্রামে যুবদল নেতা সালাহউদ্দিন মিন্টুর বাড়ি লক্ষ্য করে গুলি করে সন্ত্রাসীরা। দরজা ভেদ করে ঢুকে যাওয়া একটি গুলিতে আহত হন সালাহউদ্দিনের বাবা মো. আলাউদ্দিন। পরদিন দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় নগরের শাহ মখদুম থানায় ৩৭ জনের নামে মামলা হয়েছে। পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন এজাহারভুক্ত আসামি মো. আবদুল্লাহ (২৬) ও মো. ওবায়দুল (২২)।
বিমানবন্দর থানার সামনে বিক্ষোভকারীরা জানান, ১৪ জানুয়ারি রাতে একটি আপস মীমাংসার জন্য দুই পক্ষ বিমানবন্দর থানায় বসেছিল। সেখানে ছিলেন যুবদল নেতা সালাহউদ্দিনও। রাতে তিনি থানা থেকে যাওয়ার পরই তাঁর বাড়িতে গুলি করা হয়। হামলায় অভিযুক্ত ব্যক্তিরা ওই রাতে আপস মীমাংসার জন্য থানায় এসেছিলেন। ঘটনার ১০ মিনিট আগেও কয়েকজন পুলিশ সদস্যের সঙ্গে থানার সামনে তাঁদের আলাপ করতে দেখা যায়।
বিক্ষোভে ছিলেন জেলা যুবদলের সদস্য ইফতেখারুল ইসলাম। তিনি বলেন, ‘আমরা এখনই বলছি না যে পুলিশের সঙ্গে আলোচনা করে গিয়ে সন্ত্রাসীরা গুলি করেছে। তবে আমরা ভিডিও পেয়েছি। তাতে দেখা যাচ্ছে, থানার সামনে সাদাপোশাকে থাকা কয়েকজন পুলিশ সদস্যের সঙ্গে সন্ত্রাসীরা কথা বলছে। এ থেকে বোঝা যায়, পুলিশ তাদের প্রত্যেককে চেনে। বিমানবন্দর থানা-পুলিশ যেন শাহ মখদুম থানার মামলার তদন্তকারী কর্মকর্তাকে সহযোগিতা করে। সেই দাবি নিয়ে আমরা থানার সামনে মহাসড়ক অবরোধ করেছিলাম।’
- Get link
- X
- Other Apps

Comments
Post a Comment